slider

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় মারপিটে যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারে গেল রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলহাজ্ব আব্দুল জোব্বার মার্কেটের স্বত্বাধিকারী বিশুলিয়া কাটাবাড়ী গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল জোব্বার মন্ডলের ২য় পুএ পাভেল মন্ডলকে অতর্কিত ভাবে মারপিট করলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিলেও পরে তার অবস্থার অারও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে আজ মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) বুলবুল আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button