গোবিন্দগঞ্জে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ফুলবাড়ী,সাপমারা, গুমানিগঞ্জ ও তালুককানুপুর ইউনিয়ন ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক পুনাঙ্গ কমিটি অনুমোদন করেছে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি ও সদস্য সচিব মনির হোসেন সরকার।
ফুলবাড়ী ইউনিয়নের সভাপতি আবু বাশার মন্ডল সরণ, সাধারণ সস্পাদক তমাল আকন্দ, সাংগঠনিক সস্পাদক নিশাত মন্ডল, শাপমারা ইউনিয়ন সভাপতি ইমরান হাসান আসিফ, সাধারণ সস্পাদক সজীব ইসলাম সাংগঠনিক সস্পাদক জাকারিয়া ইসলাম, তালুককানুপুর সভাপতি আবু বাছেদ, সাধারণ সম্পাদক জহির সোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া ও গুমানীগঞ্জ সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক নাইম হাসান মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী মিয়া।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
উক্ত কমিটির নব নিবাচিত ছাএদলের নেতৃবৃন্দকে গোবিন্দগন্জ উপজেলা বিএনপির ও ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।




