গোবিন্দগঞ্জে চোরের পিছে ১৮ কিলোমিটার ধাওয়া করেও উদ্ধার হয়নি গরু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে চাঞ্চল্যকর ভাবে ৬টি গরু চুরি হয়েছে।চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে চোরের পিছু পিছু ১৮ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করেও উদ্ধার হয়নি গরু। ঘটনাটি গত ১৮ই জুলাই রাতের।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে,গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের টুকলীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে দরিদ্র কৃষক আবুবক্কর সিদ্দিক তার ১টি ষাড় গরু,২টি গাভী ও একটি বাছুর ও দরিদ্র জেলে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রমজান আলীর একটি গাভী ও একটি বকন বাছুর গত ১৮(জুলাই)রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত চোরেরা সড়কের মাঝ খাতে ট্রাক থামিয়ে গরুগুলি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মটরসাইকেলে চলাচলকারী পথচারীরা ট্রাকটির নাম্বার প্লেট ঢেকে রাখায় সন্দেহবসত হৈচৈ শুরু করে। এসময় হৈচৈ শুনে দরিদ্র জেলে রমজান আলী ঘুম থেকে জেগে দেখে তার গোয়ালে গরু নেই,সে সময় সে চিৎকার শুরু করলে গরুর চুরির বিষয়টি পথচারীরা টের পায়। এসময় হৈচৈ শুনে অজ্ঞাত চোরেরা গরু বোঝাই ট্রাকটি দ্রুত বেগে জুমারঘর দিকে রওনা করলে পথচারী ৩জন মোটরসাইকেল যোগে পিছে পিছে ধাওয়া করে। এসময় অজ্ঞাত চোরেরা ধাওয়াকারী মটরসাইকেল আরোহীদের ইট পাটকেল ছুঁড়তে থাকে। তার পরেও পিছু ছাড়েনি ধাওয়াকারীরা এবং পুলিশের সহযোগীতার জন্য বিষয়টি থানায় জানায়।
এর মধ্যে জুমারঘর এলাকায় লোকজন ট্রাকটিকে আটক করার চেষ্টা করলে ট্রাকটি না থামিয়ে দ্রুত বেগে কালিতলার দিকে যায়।সেখান চোরেরা ট্রাকটি না থামিয়ে দ্রুতবেগে ঘুরে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসলে পুলিশ হাসপাতাল মোড়ে সিগনাল দিলে সিগনাল অমান্য করে ট্রাকটি নিয়ে বগুড়ার দিকে রওনা করে। ট্রাকের পিছে ধাওয়াকারী পথচারী শরিফুল জানান,চোরেরা গরুচুরি করে ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ থানায় ফোন করে বিস্তারিত জানিয়ে সহযোগীতা চাওয়া হয়।থানা থেকে আমাদেরকে ট্রাকের পিছন পিছন আসতে বলেন।তিনি আরও বলেন,আমাদের টিম ট্রাকটি ধরে ফেলবে। গাইবান্ধা মোড়ে এসে থানায় আবার ফোন করা হয়। তিনি জানান আমাদের টিম ওখানে আছে আপনাদের পর্যাপ্ত সহযোগীতা করাহবে ট্রাকটি ধরার জন্য।
ট্রাকটি হাসপাতাল মোড়ে আসলে পুলিশ ট্রাকটিকে সিগনাল দিলে ট্রাকটি পুলিশের দিকে ধেয়ে আসলে পুলিশ প্রানের ভয়ে পালিয়ে যায়। ট্রাকটি রাজমতি মার্কেট পার হলে থানা থেকে জানায় আমাদের হাইওয়ে আছে ওখানে অবশ্যই ধরা পরবে কিন্তু হাইওয়ে চেকপোষ্ট কালিতলা পর্যন্ত যাওয়ার পর ওখানে কোন পুলিশকে না পেয়ে ধাওয়া কারীরা ফিরে আসে। দরিদ্র কৃষক ও জেলের চঞ্চল্যকর গরু চুরির ঘটনা শুনে হতভম্ব অনেকেই।এবিষয় এস আই শফিকুল ইসলাম শফিক জানান,এ বিষয়ে ঘটনাস্থল তদন্ত করেছি,চুরি হওয়া গরু উদ্ধরে আমাদের চেষ্টা অব্যাহত আছে।তালুককানুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দরিদ্র এই ২টি পরিবারের গরুগুলি এভাবেই চুরি হওয়ায় খুব খারাপ লাগছে। গরুগুলি উদ্ধারে আমিও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।




