গোবিন্দগঞ্জে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২বছরের এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজি পাড়া গ্রামের হাসানুর রহমানের ১২বছরের মেয়ে বেশকিছু দিন যাবৎ জঙ্গলমারা মা ও মেয়ে সহ নানার বাড়িতে বসবাস করছিল। মেয়েটি গতকাল শনিবার সকালে নিখোঁজ হলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে শেষে মাইক দিয়ে প্রচারনা চালিয়েও খুঁজে পায়নি। আজ দুপুর২ টার দিকে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন সরবর পুকুর পাড়ে স্থানীয় লোকজন মেয়েটির বস্তবন্দি মরদেহ দেখতে পায়।এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে মেয়েরটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এলাকাবাসীর ধারনা,দুবৃর্ত্তরা মেয়েটিকে অপহরন ও যৌন নির্যাতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।মেয়েটির গলায় ও শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন
ওই কিশোরীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে।এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছে এলাকাবাসী।




