গোবিন্দগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য, সাবেক প্যানেল চেয়ারম্যান ও তালুককানুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি, গোবিন্দগঞ্জ থানার বিএনপির সাবেক ২ বারের সদস্য,তালুককানুপুর ইউনিয়নের সাবেক ছাএ দলের২ বারের সভাপতি, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্নঃ সাধারন সম্পাদক,সমসপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সুন্দইল হাড়িয়া মন্ডল জামে মসজিদের সভাপতি ফিরোজ কবির প্রধানকে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বালুয়া হাটে বিএনপির ইফতার মাহফিলের আলোচনার জন্য এক কর্মী সমাবেশে কথা কাটা কাটির এক পর্যায়ে আকর্স্মিক ভাবে আনিসুজ্জামান বিদ্যুৎ ও ফিরোজ মহুরিগংরা সন্ত্রাসী কায়দায় ইউপি সদস্য ফিরোজ কবির প্রধানকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরনে ইউপি সদস্য ফিরোজ কবির অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গতকাল রাতেই হামলাকারীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়।
এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেছে, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের সদস্যবর্গ ও এলাকাবাসী। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




