Uncategorized

গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নে বাঁধ ভেঙ্গে ১০ হাজার মানুষ পানি বন্দি

গাইবান্ধা প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া বাঁধ ভেঙ্গে যাওয়ায় বগুলাগাড়ী,সাতানা বালুপাড়া, বিশ্বনাথপুর, সাবগছি কালকাপুর,মারিয়া, রামপুরা,তালুকরহিমাপুর সহ সহ ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির প্রবল চাপে বিশ্বনাথপুর ও ছোট দূর্গাপুর বন্যার পানির চাপে বাঁধ ঝুকিপূর্ন হয়ে পড়েছে। আজ সন্ধায় বাঁধের ভাঙ্গন রোধে জরুরি সংস্কার কাজ পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ, র, ম শরিফুল ইসলাম জর্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সোহেল,কলেজ ছাত্রলীগ নেতা মোমিরুল ইসলাম সালমান, ইউপি সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ ক্ষতিগ্রস্থ প্রতিটি এলাকা পরিদর্শন করে সকলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী ত্রান সহায়তা দেওয়ার জন্য ইউপি সদস্যদের প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়নের নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button