গোবিন্দগঞ্জের কামদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী জননেতা মনোয়ার হোসেন চৌধুরী অনুষ্ঠানে পৌঁছিলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার,এমপি মহোদয়ের পত্নী নার্গিস সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,৫বারের কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুর সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী, উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফিরোজ খানুন নুন,উপ প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুন নূর, সাবেক জেলা যুবলীগের সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি,প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী,জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রওনক জামান, উপজেলা বাস্তহারালীগের সভাপতি সোহরাব হোসেন,গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস,এম রিপন,সাধারন সম্পাদক রফিকুল আলম সরকার, মোজাফ্ফর রহমান বিএসসি, আওয়ামীলীগ নেতা ডিপটি চৌধুরীসহ নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এর আগে ডাক বাংলো প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপনের ভিত্তি ফলক উন্মোচনের উদ্বোধন করা হয়।




