sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

গোফরান ওয়ারাসনাকে গুলি করে মারলো ইসরাইলি বাহিনী

গোফরান ওয়ারাসনা নামে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
৩১ বছর বয়সী ওয়ারাসনাকে বুকে গুলি করা হয়। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ফিলিস্তিনি সূত্র বলছে, অধিকৃত পশ্চিম তীরের আল-আরব শরণার্থী ক্যাম্পের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ারাসনাকে গুলি করার ২০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের তার কাছে ভিড়তে দেয়নি ইসরাইলি বাহিনী।
ইসরাইলি মিডিয়ার খবর অনুযায়ী, ইসরাইলি বাহিনী দাবি করছে, ওই নারী ছুরি হামলার চেষ্টা চালিয়েছিল।
তবে ইসরাইলি বাহিনী সাধারণত তাদের অপরাধ ঢাকতে এমন অভিযোগ এনে থাকে।
সূত্র : মিডলইস্ট মনিটর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button