Uncategorized

গোপালগঞ্জে নতুন আরো ১৬ জন করোনা আক্রান্ত

সংবাদদাতা, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নতুন করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে। বুধবার সকালে এ তথ্য নিশ্চত করেছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
তিনি আরো জানান, আক্রান্ত ২২২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। মারা গেছেন একজন।
আক্রান্তদের মধ্যে সদরে চারজন, মুকসুদপুরে ছয়জন, কোটালীপাড়ায় তিনজন ও কাশিয়ানীতে দুইজন ও টুঙ্গিপাড়ায় একজন।
আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button