গোপন তথ্য ফাঁস করতে চাওয়ায় হুমকি, দেশ ছাড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী

হুমকির মুখে দেশ ছাড়লেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। দেশ ছাড়লেও তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। রোববার সন্ধ্যায় তিনি পাকিস্তান ছেড়েছেন।
দেশটির একটি বেসরকারি চ্যানেল জানায়, গত রোববার সন্ধ্যায় তিনি পাকিস্তান ছেড়ে চলে যান। গত কয়েকদিন আগে রেহাম বলেছিলেন, কিছু সুনির্দিষ্ট বিষয়ে তিনি মুখ খুলতে চান। এরপরই রেহাম খানকে টেলিফোনে হুমকি দেওয়া হয়।
এর আগে রেহাম বলেছিলেন, তার সাবেক স্বামী ইমরান খান ধর্মীয় গুরু বুশরা মানেকাকে বিয়ে করলেও বেশ কিছু কারণে তা জনসমক্ষে বলতে চান না।
২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ছেড়ে চলে যেতে চাইলে রেহামকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় রেহাম মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন। পাকিস্তানের কোনও রাজনৈতিক দল তাকে সহায়তা করছিল না বলে রেহাম জানান।
ইতোপূর্বে রেহাম খান টুইটারে লিখেছিলেন, অন্যদের সম্মানহানি করার জন্য কোনো নারী বা অ্যাঙ্করকে তিনি ব্যবহার করেননি। আয়েশার সঙ্গে তার কোনো যোগাযোগই হয় নি। আমার মুখপাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খাঁটি একজন স্বতী খান। আমি কাপুরুষের মতো নই। আমি ষড়যন্ত্র করি না এবং কোনো কিছু ঢাকার চেষ্টা করি না। তিনি এ বিষয়ে তাকে টেনে না নিতে অনুরোধ করেছেন। পিএমএলএন নেতা আমির মুকামের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয় নি। কাউকে ছোট করা আমাদের রীতি নয়। আমি কোনে পরিকল্পনার অংশ নই। এক্সপ্রেস ট্রিবিউন।




