sliderস্থানিয়

গোপনে সিংগাইর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় সকাল ৯টায় অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী (এমপি)।

বুধবার(১১ মার্চ) সকাল ৯টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা প্রটোকল ছাড়াই প্রতিমন্ত্রী সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়েই নিজ নিজ দপ্তরে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
মতবিনিময়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
উপস্থিত কর্মকর্তারা জানান, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা যথাযথ দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button