Uncategorized

গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃ ফু্টবল টূর্নামেন্ট, জার্সি ও বল বিতরণ

বগুড়া প্রতিনিধি : বৃহস্পতিবার বিকালে বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের আন্তঃ ফু্টবল টূর্নামেন্ট খেলোয়াড়দের মাঝে জার্সি ও বল বিতরণ করা হয়েছে।
টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক তাবরিজ বারিদারের সভাপতিত্বে খেলোয়াড়দের মাঝে জার্সি ও বল বিতরণ করেন গোকুল টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, টিসিবির ডিলার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী এ কে এম কাওছার আলী খোকন সরকার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকতা আবু বক্কর সিদ্দিক, গোকুল ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ধারাভাষ্যকার আমিনুল ইসলাম মিঠু, আনোয়ার, টূর্নামেন্ট পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, শুভ, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, ইসলামুল হক সাগর,মেহেদী হাসান, সদস্য সচিব, আলী হাসান, সদস্য শিবলী, রনি, হাসান, কাইয়্যূম, ফিরোজ, শাওন, রনি, নাবিল, সুইট, আকাশ, সাইদুল, সাদি, দিনার প্রমুখ।
খেলায় অংশ গ্রহন করেন অত্র বিদ্যালয়ে ২০২০ সালের শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর অধ্যায়নরত শিক্ষার্থীরা। রিফারী রঞ্জু মিয়া বালা, সহকারী সানোয়ার হোসেন ও আয়নাল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button