রাজনীতিশিরোনাম

গোটা বাংলাদেশই আজ ধর্ষিত : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গোটা বাংলাদেশটাই আজ ধর্ষিত রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ ধর্ষিত। একদিকে নারী নির্যাতনের মহোৎসব চলছে অন্যদিকে চলছে লুটপাটের মহোৎসব। সোমবার দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে যেভাবে মানুষ সোচ্চার হয়েছে তাতে গণআন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেশে ফাঁসির আইন তো আছে কিন্তু বিচার তো হয় না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসির আইন করলেই কাল থেকে ধর্ষণ বন্ধ হবে না। আইনের শাসন কার্যকর করতে না পারলে ধর্ষণ-নির্যাতন বন্ধ হবে না বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
জাসাস ঢাকা মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button