শিরোনাম

গুলি করে হত্যার ১৫ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার ১৫ দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহত আবুল কাশেম (৩৫) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মহিষকুন্ডি সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে কাশেমের লাশ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)- এর কাছে ফেরত দেয়া হয়।
পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক বলরাম সিং এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত রায়।
নিহতের ভাই মিঠু লাশটি গ্রহণ করেন।
গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য বিএসএফের গুলিতে নিহত হন গরু ব্যবসায়ী আবুল কাশেম।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button