sliderস্থানিয়

গুলিবিদ্ধ ওসমান হাদীর নলছিটির বসতঘরে চুরি

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর ঝালকাঠির নলছিটির বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদীর পৈত্রিক বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চুরির বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, নলছিটির বাড়িতে মূলত ওসমান হাদীর মা, ছোট বোন মাসুমা আক্তার ও ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন। হাদী গুলিবিদ্ধ হওয়ার প্রায় সপ্তাহখানেক আগে ওসমান হাদী মাকে তার ঢাকার বাসায় নিয়ে যান। পরে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে বোন মাসুমা আক্তার ও তার স্বামী মনির হোসেনও ঢাকায় চলে যান। ফলে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে নগদ ৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও কিছু নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, চুরির সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের উদ্দেশ্যে বের হলে তিনি শরীফ ওসমান হাদীর বাড়ির পেছনে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। সন্দেহ হলে তাদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য ওসমান হাদী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় ছাত্রজনতা ও ইসলামী সমমনা ৮ দলের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি,জুলাই যোদ্ধাসহ দলমত নির্বিশেষে নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহ জালাল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী, পৌর শাখার সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্র জনতার পক্ষে সাথী আক্তার, বালী তাইফুর রহমান তুর্য প্রমুখ।

বক্তরা শরীফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িত দোষীদের গ্রেফতারে অন্তবর্তী সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button