slider

গুরুদাসপুরে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টায় কুদ্দুস মোল্লা (৭০)নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ¯পতিবার দুপুরে পৌরসদরের খাঁমার চাচকৈড় এলাকার খোয়ারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। কুদ্দুস খোয়ারপাড়া এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে পাশের বাড়ির কুদ্দুস মোল্লা ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর ডাক চিৎকারে এলাকাবাসী গিয়ে কুদ্দুসকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। এঘটনায় কুদ্দুসের কঠিন শাস্তি দাবী জানিয়েছেন এলাকাবাসী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button