গুরুদাসপুরে মুক্তির উৎসব

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে মুক্তির উৎসবের আয়োজন করা হয়েছে। ওই আয়োজন ঘিরে বিজয় র্যালী করেছেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের। র্যালী শেষে বিকালে শহীদ মিনার চত্বরে সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী আলোচনা সভার পর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার স্টল পরির্দশন বীর মুক্তিযোদ্ধারা। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আংশ নেন।
এসময় স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. জাফর উদ্দিন, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন, শাহজাহান আলী, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমূখ।আলোচনা শেষে বিকাল ৫টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত শিল্পী ছাড়া স্থানীয়রা অংশ নেন



