slider
গুরুদাসপুরে পৌর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্রনেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে গুরুদাসপুর পৌর বিএনপি ।
আজ বৃহ¯পতিবার বিকেলে ৫ টার দিকে গুরুদাসপুর উপজেলায় চাচকৈড় বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক মহিলা এমপি সুফিয়া হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, গুরুদাসপুর পৌর বিএনপির আহবায়ক মশিউর রহমান বাবলু, এই সময় বক্তারা বলেন এই অবৈধ সরকারের অধিনে আর কোন নির্বাচনে যাবে না বিএনপি ।



