গুনমানে ও স্বাস্থ্য উপকারে পেয়ারা

মাহমুদুল হাসান
ছয় ঋতুর দেশ আমাদের প্রিয়স্বদেশ বাংলাদেশ, দেশে এখন পেয়ারার ভরা মৌসুম, গ্রামে শহরে পথে প্রান্তরে বিভিন্ন হাটে বাজারে পেয়ারা দেখা য়ায়। পেয়ারায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও অনেক স্বাস্থ্য উপকারিতা আর প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন পেয়ারা। পেয়ারায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট,( এক ধরনের যৌগ) ভিটামিন ‘সি’ ও লাইকোপেন। লাইকোপেন হল, কোষের ক্ষতি প্রতিরোধ করতে এবং কোষের উৎপাদন করতে ব্যবহার করা হয় ।
পেয়ারা ফল ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী।
পেয়ারার স্বাস্থ্য উপকারিতা কি কি?
১। পেয়ারায় যে আঁশ আছে, তা শরীরে চিনি শোষণ কমাতে সাহায্য করে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমবে।
২। পেয়ারায় রয়েছে ভিটামিন ‘সি’, যা শরীরের ক্ষতিকর ব্যাক্টেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করে।
৩। পেয়ারায় থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ও রাতকানা রোগ থেকে বাঁচায়।
৪। এই ফল ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে । পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে। এ ছাড়া এই ফলের রয়েছে ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
৫। ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল। প্রোস্টেট ক্যান্সার হল, ( শুধুমাত্র পুরুষদেরই প্রস্টেট গ্রন্থি রয়েছে, এর আকার অনেকটা কাজুবাদামের সমান। মুত্রথলির নিচ থেকে যেখানে মুত্রনালী বের হয়েছে সেটির চারপাশ জুড়ে এই গ্রন্থিটি বিদ্যমান) ও স্তন ক্যান্সারের জন্য পেয়ারা খুবই উপকারী।
৬। পেয়ারা রক্তসঞ্চালন ঠিক রাখে এবং কোলেস্টরেল নিয়ন্ত্রণ করে। ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন৷
৭। পেয়ারা ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া এই ফলের রস সর্দি-কাশি, কোষ্ঠকাঠিন্য ও আমাশয়সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে।
তাই এখন থেকে নিত্যদিনের খাদ্য তালিকায় পেয়ারাই হউক একটি।




