slider

গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান – জেলা প্রশাসক

রংপুর ব্যুরো: সংবাদপত্র সমাজের দর্পন। এই দর্পন ঝাপসা হলে যেমন সঠিক বিষয়বস্তু ভালো দেখায় না, ঠিক গুজব ও অসত্য তথ্য সংবাদে পরিবেশনে সমাজে বিভ্রান্তি ছড়ায়। এজন্য গুজব প্রতিরোধে ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ শক্ত রাখতে সাংবাদিকতায় কোন বাধা নেই। যার ফলে অনেকেই উদ্দেশ্য প্রনোদিত হয়ে নানা রকম গুজব ও অসত্য পরিবেশন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে প্রতিনিয়ত। এটি মুল ধারার সংবাদ মাধ্যমে কম হলেও অনিবন্ধিত মাধ্যমে বেশি হচ্ছে। এগুলো প্রতিরোধে সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গুজব প্রতিরোধ ও উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, গুজব প্রতিরোধে একটি সেল কাজ করছেন, তারপরও গুজব থেমে নেই। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরো সচেতন থেকে সংবাদ পরিবেশন দরকার। কেননা একটি সংবাদ সমাজ ও রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। এসময় তিনি গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আঞ্চলিক তথ্য অফিস রংপুরের উপপ্রধান তথ্য অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক অর্জনের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন রংপুর প্রতিনিধি নজরুল মৃধা, প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো চীফ আব্দুর রহমান রাসেল, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button