অপরাধ

গার্লফ্রেন্ডদের মন জয় করতে গাড়ি চুরি

গার্লফ্রেন্ডদের মন জয় করতে নিত্যনতুন গাড়ি চুরি করতেন কুনাল নামে এক যুবক। এ ভাবে তিনি ১৫০টির বেশি গাড়ি চুরি করেছেন।
সম্প্রতি দিল্লির নেহরু প্লেস থেকে কুণালকে চোরাই গাড়িসহ গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার আসল নাম তনুজ। প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছেন।
পুলিশ জানায়, তারা গোপন সূত্রে খবর পায়, মুলচাঁদ হাসপাতালের পাশের রাস্তা দিয়ে একটি চোরাই গাড়ি আসছে। সেখানে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে পুলিশ চালককে আটক করে।
জিজ্ঞাসাবাদে কুনাল জানান, তার আসল নাম তনুজ। পুলিশের হাত থেকে বাঁচতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ১৯৯৭ থেকে গাড়ি চুরিতে হাত তিনি পাকিয়েছেন। প্রথমে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করতেন। ১৬ বছর বয়স থেকে গাড়ি চুরি শুরু করেন । তাতে গার্লফ্রেন্ডদের মন জিততে সুবিধা হতো। এভাবে ১৫০টির বেশি গাড়ি চুরি করেছেন তিনি। পাল্টে ফেলতেন চুরি করা গাড়ির ইঞ্জিন আর চেসিস নম্বর। চুরি করা গাড়ি নিয়ে গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতেন তিনি।
কুনালের দুই সহযোগী ইরশাদ আলী আর মহম্মদ সাদাবকে গ্রেফতার করেছে পুলিশ। তার চুরি করা ১৫০টির বেশি গাড়ির মধ্যে ১২টি উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button