দূর্ঘটনাশিরোনাম

গাবতলী পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর গাবতলী পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাটের ভেতরে একটি ঘরে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ১৩টি গরু ও ২৬টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ১৪টি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করে ফেলেন পশু ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ির মধ্যে অন্তত অর্ধশত গরু-ছাগল চুরি হয়ে গেছে বলেও গাবতলী গবাদি পশু ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মজিবুর রহমান অভিযোগ করেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলীর হাটে আগুন লাগে। তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button