বিবিধশিরোনাম

গাধার বিরুদ্ধে মামলা!

জার্মানিতে একটি দামী স্পোর্টস কারের এক মালিক একটি গাধার বিরুদ্ধে মামলা করেছেন। এতে জয়লাভ করেছেন সেই ব্যক্তি।
মার্কাস জাহ্ন গত বছর সেপ্টেম্বর মাসে তার বহুমূল্য ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটি ভোগেলসবার্গ শহরের একটি আস্তাবলের কাছে পার্ক করেন।
ফিরে এসে দেখেন, গাড়ির পেছন দিকের অংশটি কেউ চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করেছে।
খোঁজখবর নিয়ে তিনি বুঝতে পারেন যে, কাজটি করেছিল ওই আস্তাবলের ভাইটাস নামের এক ক্ষুধার্ত গাধা।
স্থানীয় পুলিশের ধারণা, কমলা রঙের গাড়িটিকে একটি বিশাল গাজর বলে ভুল করে থাকতে পারে গাধাটি।
এরপর ওই গাড়ির মালিক গাধার মালিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।
মামলার রায়ে আদালত ৬৮০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ভাইটাসের মালিককে আদেশ দেন।
এই রায়ের বিরুদ্ধে গাধার মালিক আপিল করবেন বলে জানা যাচ্ছে।
তার যুক্তি, এই ঘটনায় ভাইটাসের কোনো দোষ নেই।
আর তিন লক্ষ ১০ হাজার ইউরো দামের এ গাড়িটিকে আস্তাবলের পাশে পার্ক করে রাখা গাড়ির মালিকের মোটেই উচিত হয়নি বলে তিনি মনে করছেন।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button