গাজীপুর সাংবাদিক ইউনিয়ন দ্বি বার্ষিক সাধরণ সভা

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর সাংবাদিক ইউনিয়ন(জিইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৩ শিববাড়ি মোড়স্ত ইউরো বাংলা কনভেনশন সেন্টারে ১১ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি মোঃ ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি মন্জুরুল আহসান বুলবুল, গাজীপুর জেলা পুলিশ সুপার শফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজি মোজাম্মেল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ সভাপতি মধুসূদন মন্ডল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।




