জাতীয়শিরোনাম

‘গাজীপুরে ৯ কেন্দ্র ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে’

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, স্থগিত হওয়া নয়টি কেন্দ্র বাদে বাকি ৪১৬টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে ইসির সচিব এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ৪২৫ টি কেন্দ্রের মধ্য শেষ পর্যন্ত নয়টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি ৪১৬টি কেন্দ্রে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। একটি ভোট উৎসবের মাধ্যমে গাজীপুরের ভোট সম্পন্ন হয়েছে।
ইসির সচিব জানান, অনিয়ম হওয়ার কারণে ওই নয়টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। নির্বাচন কমিশনকে অভিহিত করে প্রিসাইডিং অফিসাররা ভোটকেন্দ্রগুলো স্থগিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই অনিয়ম বরদাশত করবে না এবং করে নাই।’
হেলালুদ্দীন আরো বলেন, ‘নির্বাচন কমিশন আজকে যে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন।’
আজ বিএনপির প্রতিনিধিদল দুই দফায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে কিন্তু তাদের কোনো অভিযোগ আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘বিএনপি সিইসির সঙ্গে বৈঠক করেছে। সেখানে কী আলোচনা হয়েছে তা আমরা অভিহিত নই।’ এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button