শিরোনাম
গাজীপুরে সিটি মেডিকেল হাসপাতালে টাস্কফোর্সের অভিযান

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স।
নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সোমবার দুপুর থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র্যাবের সহায়তায় এ অভিযান পরিচালনা করছেন।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মা সালমা তানজিয়া, গাজীপুর র্যাব-১ এর কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত রয়েছেন।
এ মেডিকেল কলেজ হাসপাতালটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনা এবং হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই বলেও অভিযোগ রয়েছে।




