
আসাদুল্লাহ মাসুম, গাজীপুর: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে এবং জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন্স বিভাগের সার্বিক সহযোগিতায়, ব্রিটিশ রেড ক্রসের অর্থায়নে চারদিনব্যাপী Unit Disaster Response Team (UDRT) Training আজ শুরু হয়েছে।
আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নাফিসা আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলি এবং সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এম আশরাফ টুলু এবং সঞ্চালনা করেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও উপসহকারী পরিচালক মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।
প্রশিক্ষণে গাজীপুর ইউনিটের ২৫ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ পরিচালনা করবেন জাতীয় সদর দপ্তর থেকে আগত তিনজন দক্ষ প্রশিক্ষক।




