
আসাদুল্লাহ মাসুম, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা দলে দলে যোগ দিয়ে গাজীপুর চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বর্ণাঢ্য র্যালী করেন ও ফ্লাই ওভার ব্রিজের নিচে শ্রমিক সমাবেশ করেন।
এছাড়া গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেন।
সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সহকারী কমিশনার ভূমি মো: নুরুল আমিন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপাসিয়া উপজেলা শাখা, গাজীপুর অন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন,উপজেলা শ্রমিক দল, নির্মান শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, সি এন জি শ্রমিক ইউনিয়ন,কমিউনিস্ট পার্টি কাপাসিয়া শাখা, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করেন।
সমাবেশে অংশ গ্রহণ করেন ডার্ড কম্পোজিট টেক্সাটাইল লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড সহ বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মচারী। উক্ত সমাবেশ ও র্যালীতে সভাপতিত্ব করেন বংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগরের সভাপতি মোঃ শফিউল আলম । সংগঠনের গাজীপুর মহানগরের সাধারন সম্পদাক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা মোঃ শফিউল আলম বলেন ০৫ আগষ্টের পরবর্তি সময়ে শ্রম অসন্তোষ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সময়মত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করা ও ত্রিপক্ষীয় চুক্তি গুলো বাস্তাবায়ন না করার কারণে অসন্তোষ দেখা যাচ্ছে কারখানা গুলোতে।
তিনি বলেন ন্যায্য দাবি তোলা শ্রমিকদের তথ্য বিজিএমইএ ডাটাবেজে কালো তালিকাভুক্ত করে রাখা হচ্ছে যার ফলে, শ্রমিকরা অন্য কারখানায় চাকুরী পাচ্ছে না বিধায় শ্রমিককের জীবন জীবিকার উপর মারাত্নক প্রভাব পরছে যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও শ্রমিকদের উপর মামলা-হামলা, চাকুরীচ্যুত করার সংখ্যাও বেড়েছে। বেআইনিভাবে চাকুরীচ্যুত শ্রমিকদের পূর্নবহাল ও সকল বন্ধ কারখানা চালু, নির্ধারিত সময়ের মধ্যে মজুরী না দিলে শ্রমিককে ক্ষতিপূরণ,নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির আইন পাশ, রনা প্লাজা, তাজরিন অগ্নি কান্ড সহ সকল শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারকে পুনর্বাসন, ০৩(তিন) বছর পরপর মজুরী পুনর্নির্ধারণ, মূল্যস্ফীতির ভিত্তিতে বার্ষিক মজুরী বৃদ্ধি, গার্মেন্টস শ্রমিক সহ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও ১৮ দফা চুক্তি বাস্তবায়ন, সকল শিল্প কারখানা রেশনিং চালু জাতীয় মজুরী ঘোষণা ইপিজেট শ্রমিকদের শ্রম আইন অন্তর্ভূক্ত সহ সকল শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত
করতে হবে।
তিনি আরোও বলেন ডার্ড গ্রুপের বেআইনিভাবে বন্ধ ঘোষিত ০৫টি প্রতিষ্ঠানের ১৪ (চৌদ্দ) হাজার শ্রমিক-কর্মচারীরগণ ১৮ মাস ধরে আন্দোলন করছেন, শ্রমিকদের পাওনা পরিশোধে ইতোমধ্যেই সরকারে নিকট থেকে ১৩ (তেরো) কোটি টাকা লোন নিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য মালিকপক্ষের অনিয়মের কারণে শ্রমিক-কর্মচারীগণ নাম মাত্র টাকা পেয়েছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ডার্ড গ্রুপের শ্রমিক-কর্মচারীর সকল বকেয়া পাওনাদি পরিশোধ, টিএনজেড গ্রুপ সহ ১২টি প্রতিষ্ঠানের শ্রম অসন্তোষ নিরসনে শ্রম উপদেষ্টার
প্রতিশ্রুতি অনুযায়ী ৭ই মে ২০২৫ তারিখের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি ও সাভারে অবস্থিত ছেইন এ্যাপারেলস লিঃ এর চলমান শ্রম অসন্তোষ স্থায়ীভাবে নিরসনের দাবি জানান। সরকারের কাছে ডার্ড গ্রুপের কতৃপক্ষ শ্রমিকদের পাওনা বাবদ ২৭ কোটি টাকার হিসাব দিলেও চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের পাওনার পরিমাণ আরও অনেক বেশি। অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় শ্রম উপদেষ্টা ৭মে-২০২৫ এর মধ্যে ডার্ড গ্রুপসহ ৬টি প্রতিষ্ঠানের সকল শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও আইনানুগ পাওনা পরিশোধ করার নির্দেশ দিয়েছে। মালিকপক্ষ সরকারের নির্দেশনা অমান্য করলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির মাধ্যমে শ্রমিকের
অধিকার বাস্তবায়ন করা হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব) বলেন শ্রমিকদের প্রিয়নেতা শফিউল আলম এর নামে হয়রানী ও ষরযন্ত্রমূল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন শ্রমিকদের ন্যায্য দাবিতে অনড় থাকায় মালিকরাই ষরযন্ত্র করে অসাধু প্রশাসনের মাধ্যমে শফিউল আলম এর বিরুদ্ধে মামলা দিয়ে ৪১ দিন কারাগারে বন্দি করা হয়ে ছিলো । শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে মামলা হামলা করে দমিয়ে রাখার চেষ্টা সফল হবে না।




