sliderস্থানিয়

গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) গাজীপুর এবং ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ডি-এ্যাব গাজীপুর জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, গাজীপুর জেলার সভাপতি মো. আমজাত হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রবিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মিঠু।

আলোচনায় অংশগ্রহণ করেন মো. রাজু আহমেদ শিকদার, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. আমিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আয়নাল হক, কোষাধ্যক্ষ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর জেলা এবং মহাসচিব, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, কাপাসিয়া উপজেলা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব হাফেজ মো: হাসান।

দোয়া মাহফিলে গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের প্রায় ১২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা ও উপ-সহকারী প্রশিক্ষক উপস্থিত ছিলেন। দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button