sliderস্থানিয়

গাজীপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

আলমগীর হোসেন,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির চতুর্থ সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন।

সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূঁইয়া। এছাড়া এতে অংশ নেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ সাজ্জাত হোসেন, তামান্না তাসনীম, কাওসার আহাম্মেদ, এটিএম কামরুল ইসলাম, সজীব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আমিনুল ইসলাম সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তার সিরিনা আক্তার, প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক নাসিফা আরেফিন বলেন, “যে সকল ইউনিয়নে মামলা কম হচ্ছে, তার কারণ খুঁজে বের করতে হবে। গ্রাম আদালত সক্রিয় রাখতে হলে সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আগামী মাসে মামলার সংখ্যা প্রত্যাশিত মাত্রায় না পৌঁছালে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম। তাই জনগণকে এ আদালতের প্রতি আস্থা তৈরি করতে সচেতনতা বৃদ্ধি ও মামলা নিষ্পত্তিতে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে।

সভায় আলোচনায় উঠে আসে, জেলার পাঁচটি ইউনিয়নে মামলার সংখ্যা তুলনামূলকভাবে কম, অপরদিকে আরও পাঁচটি ইউনিয়নে মামলার সংখ্যা কিছুটা বেশি। এ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হয়।

গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডি.এল.জি (স্থানীয় সরকার শাখা) সুমি রানী দাস। সহযোগিতা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক, মোছাঃসাবিনা ইয়াসমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button