জাতীয়শিরোনাম

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা একজন করোনায় আক্রান্ত

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামানের বরাত দিয়ে বুধবার বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
সিভিল সার্জন জানান, এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে দেশে এসেছেন।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে। অবশ্য আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে করোনা মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button