আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গাজায় চেক পয়েন্টে বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দুটি চেক পয়েন্টে বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত এবং দুজন পথচারী আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম বিস্ফোরণের পর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। প্রথম হামলার এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে শহরের প্রধান উপকূলীয় সড়কে অপর বিস্ফোরণে আরেক কর্মকর্তার মৃত্যু হয়।
বিস্ফোরণের পর চেক পয়েন্টের চারদিকে রক্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে এপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বিস্ফোরণের ঘটনায় কোনো পক্ষ দায় স্বীকার না করলেও এ ধরনের রক্তাক্ত ঘটনা হামাস ও মৌলবাদী গোষ্ঠী সালাফি গ্রুপের আগের রক্তাক্ত সংঘাতের কথা স্মরণ করে দেয়। হামাস মনে করে, সালাফি গোষ্ঠী আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী।
হামাসের প্রধান ইসমাইল হানিয়েহর ভাষ্য, গাজা এ ধরনের ঘটনা ‘সামাল দিতে’ জানে। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে কিছু বিষয় নিয়ন্ত্রণ করা হবে এবং এই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সব পক্ষকে জবাবদিহি করতে হবে।’
বিস্ফোরণের পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলকে দায়ী করে টুইট করলেও পরে তা মুছে ফেলেন। অন্যদিকে এ ঘটনা সম্পর্ক অবগত নয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button