slider

গাছ কাটায় বাধা দেয়ায় হামলার শিকার কবরস্থানের সভাপতি

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওরে কবরস্থানের গাছ কাটায় বাধা দেওয়ার কারনে হামলার শিকার হয়েছেন কবরস্থানের সভাপতি মোঃ সোরহাব উদ্দিন (৭০)। স্থানীয় জনপ্রতিনিধির কাছে এঘটনার বিচার চাওয়ায় দ্বিতীয় দফা হামলা করা হয় তাকে। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া পশ্চিম কুমুল্লি কবরস্থান এলাকায়। এ ব্যাপারে ভুক্তভূগী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কবরস্থানের গাছ রক্ষা এবং সভাপতিকে মারধোরের বিচার চেয়ে এলাকাবাসী ওই কবরস্থান ঘিরে মানববন্ধন করেছেন। এদিকে ঘটনার তদন্ত পূর্বক হামলাকারীদের শাস্তির দাবীতে দুই গ্রামবাসী গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ দাখিল করেছেন বিভিন্ন দফতরে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কাউটিয়া পশ্চিম কুমুল্লি কবরস্থানের মধ্যকার ১২ টি মেহগনি, কদম ও শিলকড়ই গাছ কেটে নিচ্ছিল একই এলাকার প্রভাবশালী মো: সোহেল মিয়া, মোজাম্মেল হক রমো, নাছিম মিয়া ও মোতালেব হোসেন ফটো। ভোরে খবর পেয়ে কবরস্থানের সভাপতি মো: সোরহাব উদ্দিন কবরস্থানে গিয়ে দেখতে পান কয়েকটি গাছ কেটে অভিযুক্তরা নিয়ে গেছে এবং কয়েকটি গাছ কাটার পর নেয়ার প্রস্তুতি চলছিল। তখন সভাপতি তাদের গাছ কাটতে এবং কর্তন করা গাছ না নেয়ার জন্য বাঁধা দেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এলাপাথারী মারধর করলে বৃদ্ধ সোরহাব উদ্দিন মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহত সোরহাব উদ্দিনকে নিয়ে এলাকাবাসী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানকে (একই গ্রামের) অবহিত করে এর সুষ্টু বিচার দাবী করেন। এঘটনার আরো ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দ্বিতীয় দফায় স্থানীয় মসজিদের কাছে সোরহাব উদ্দিনের ওপর হামলা চালায়। পথচারীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
কাউটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, এলাকার দানশীল ও নিরীহ প্রকৃতির মুরুব্বীকে দুইবার মারধর করার মতো জঘন্য কাজ করেছে তারা। হামলাকারীরা এলাকাবাসির কারো কথা শোনে না। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পায় না। এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে ।
পশ্চিম কুমুল্লি গ্রামের সাইফুল ইসলাম, খোকা, আলম, বাদশা বলেন, চুরি করে গাছ কেটে নেয়ার সময় সভাপতি মহোদয় বাঁধা দেওয়ায় মারধর করা হয়। তাদের বিপক্ষে কথা বললে মিথ্যা মামলা ও হামলার হুমকী দিচ্ছে তারা।
কবরস্থানের সভাপতি আহত মো: সোরহাব উদ্দিন বলেন, কবরস্থান কমিটির কোনো লোকের কাছে কিছু না বলে কবরস্থানের ভেতরের গাছগুলো কেটে নিচ্ছিল। আমি বাঁধা দিলে তারা আমাকে মারধর করেছে। তারা প্রভাবশালী বলে কি আমরা ন্যায় বিচার পাবো না?
প্রধান অভিযুক্ত কাউটিয়া পশ্চিম কুমুল্লি গ্রামের সামছুল মিয়ার ছেলে মো: সোহেল মিয়া বলেন, কবরস্থানের পাশের জমি আমার। গাছের ডাল কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা লেগে সোরহাব মিয়া পরে যায়। সোরহাব মিয়ার ছেলে সজল আমার মাথায় বারি দেয়, আমি থানায় অভিযোগ করেছি। আমার বিরুদ্ধে উসকানী দিয়ে গ্রামের চিহিৃত কয়েকজন অপপ্রচার চালাচ্ছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান বলেন, কবরস্থানের গাছ কাটা নিয়ে হামলার শিকার হয়েছেন কবরস্থান কমিটির সভাপতি। এব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button