Uncategorized
গাঙ্গুলি না ধোনি : কে সেরা অধিনায়ক?

সৌরভ গাঙ্গুলি না মহেন্দ্র সিং ধোনি? ভারতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়ক কে? প্রশ্নটা পুরনো। কিন্তু, এর উত্তর সব সময় প্রচারের শীর্ষে থাকে। আর তখন তো বটেই যখন উত্তর দিচ্ছেন যুবরাজ সিং। রেডিও মির্চির এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে নিজের পছন্দ বাছলেন যুবরাজ।
‘সৌরভ।’ স্পষ্ট জানালেন যুবি। প্রশ্ন শুনে ঝটপট জবাব জানিয়ে দেন স্টাইলিশ বাঁ হাতি ব্যাটসম্যান। এমনকি, এক মিনিটও সময় নেননি ভাবার জন্য।
প্রিয় ‘দাদা’কে পছন্দ করার অবশ্য কারণ আছে যুবরাজের কাছে। তিনি বলেন, ‘আমি কেরিয়ার সৌরভের নেতৃত্বেই শুরু করেছিলাম। এবং আমি মনে করে ওই প্রথম টিম ইন্ডিয়া তৈরি করেছিল। নেহরা, সেহওয়াগ, জাহির, হরভজনের মতো খেলোয়াড়দের সৌরভ সাপোর্ট করেছিল। তাই আমার কাছে ওই সেরা অধিনায়ক।’




