slider

গাইবান্ধায় নারী আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা শহরের শাপলা মিল এলাকায় লুনা বেগম (২৮) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের শাপলা মিল এলাকায় নিজের শয়নকক্ষে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
লুনা বেগম ওই এলাকার লিতু পরিবহনের স্বত্ত্বাধিকারী মিলন মিয়ার স্ত্রী। তাদের দুটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, লুনা বেগম সবার অজান্তে শয়নকক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। দীর্ঘ সময় রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, লুনা বেগম নামের এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button