উপমহাদেশশিরোনাম

গরুর থেকে নারীদের দিকে বেশি নজর দিন, আহ্বান মোদিকে (ভিডিও)

সম্প্রতি ভারতের নাগাল্যান্ডের রাজধানীতে ‘মিস কোহিমা প্যাজেন্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে ভিকুওনুও সাচুকে নামে (১৮) এক প্রতিযোগিকে বিচারক প্রশ্ন করেন, ‘যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করার সুযোগ পান, আপনি তাকে কী বলবেন?’
জবাবে ওই তরুণী বলেন, যদি আমি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার আমন্ত্রণ পাই, তবে আমি তাকে বলব, গরুদের থেকে নারীদের দিকে বেশি নজর দিন।
সাচুর জবাবে হাততালির ধুম পড়ে গোটা হলে। বিচারক ও প্রতিযোগীর এই প্রশ্নোত্তর পর্বের এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। মুহুর্তেই তা ভাইরাল হয়েছে। গত সোমবার পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৯৫ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে ধুমছে চলছে লাইক শেয়ার ও কমেন্ট।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button