বিবিধশিরোনাম

গভীর সাগরে মিলতে পারে ‘সোনার শহর’

সম্প্রতি গভীর সমুদ্রে ১৭০০ শতকের আগের জাহাজের একটি নোঙরের সন্ধান পেয়েছে গবেষকরা। কুঠারের মতো দেখতে এই নোঙরটি ব্রিটেনের কর্নওয়াল থেকে ২০ মাইল দক্ষিণে একটি মাছ ধরার নৌকার জালে আটকা পড়েছিল। আর এই নোঙরটি ছিল মার্চেন্ট রয়্যালের।
গবেষকরা জানান, ১৭০০ শতকের এই জাহাজটিতে মহামূল্যবান সামগ্রী ছিল, যার মোট অর্থ প্রায় ১০০ কোটি ব্রিটিশ পাউন্ড। ১৬৪১ সালে জাহাজটি ডুবে যায় সমুদ্রে। আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া সেই জাহাজে প্রায় ৪৬ হাজার কিলোগ্রাম সোনা ছিল।
জানা যায়, ব্রিটেনের এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন সমুদ্রে। সেখানেই তিনি খুঁজে পান নোঙরটি। আর এই নোঙর থেকেই জানা গেল চমকপ্রদ এসব তথ্য। আর এই জাহাজে এত সোনা থাকায় একে বলা হত ‘সমুদ্রের এল ডোরাডো বা সোনার শহর’। জাহাজটি মেক্সিকো থেকে ব্রিটেনে ফেরার পথে সিলি দ্বীপের কাছে ঝড়বৃষ্টির সময় ডুবে গিয়েছিল বলে জানা যায়।
এর আগে এই জাহাজের বিশাল পরিমাণ সোনা ও রুপা খুঁজতে গিয়ে অসংখ্য ডুবুরি হয়রান হয়েছেন। কেউ কেউ আবার মারাও গেছেন। এদিকে, নোঙরটিকে সংরক্ষণের কাজ করছেন মিলবার্ন নামে এক ব্যক্তি। নোঙর নিয়ে গবেষণার পাশাপাশি শুরু হয়েছে শখের ডুবুরিদের ‘সোনার শহর’ খোঁজার কাজও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button