বিবিধশিরোনাম

গভীর সমুদ্র তলে আযান-ইফতার-নামাজ

সম্প্রতি আরব সাগরের তলদেশে আযান, ইফতার এবং নামাজ আদায় করেন দুই জন পাকিস্তানি যুবক। ব্যতিক্রমধর্মী এ কাজটির ভিডিও এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ কাজ করতে তারা আরব সাগরের ১৬০ ফিট গভীরে যান।
সেই ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পতাকা ও কালেমা তাইয়্যেবার পতাকা হাতে ওই ২ সাহসী যুবক একটি জাহাজ থেকে সমুদ্রে লাফ দেন। এরপর পানির গভীরে গিয়ে তাদের মধ্যে একজন আযান দেন। এরপর তারা ইফতার করেন ও নামাজ আদায় করেন।
এ নিয়ে কুদরত ডটকমের বরাত দিয়ে জানা যায়, ইয়াহইয়া আশফাক, ওমর জান ও আইয়ুব পাটেল নামে পাকিস্তানের ৩ যুবকের দীর্ঘ দিনের ইচ্ছা ছিলো, তারা সমুদ্রের তলদেশে গিয়ে আযানের ধ্বনি পৌছে দেবে। যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু বিভিন্ন প্রজাতির প্রাণী। আর সেখানেই তারা ইফতার করবেন ও নামাজ পড়বেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button