বিনোদন

গভীর রাতে বিমানবন্দরে মালাইকা-অর্জুন!

হাতে ট্রলি আর কাঁধে ব্যাগ নিয়ে আলোকচিত্রীদের এড়াতে দ্রুত মুম্বাই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তবে শেষরক্ষা হলো না! সোমবার রাতে এ যুগল ক্যামেরাবন্দি হয়েছেন। কিন্তু চুপি চুপি কোথায় গেলেন, তা অবশ্য জানা গেল না।
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনী সিনেপাড়ায় নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা খবরের শিরোনাম হচ্ছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন—এর আগে পত্রপত্রিকায় এমন প্রতিবেদনের পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন এ যুগল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি।
যদিও মালাইকা বা অর্জুন কেউই সরাসরি প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন না। এর আগে মালাইকার সঙ্গে সম্পর্কে ভালো আছেন বলে জানিয়েছিলেন অর্জুন। এও বলেছিলেন, ‘আমরা খারাপ কিছু করছি না। কিছুই লুকাচ্ছি না।’
কিন্তু গভীর রাতে কোথায় পাড়ি দিলেন এ যুগল? এ প্রশ্ন ঘুরছে অন্তর্জালে। অন্তর্জালে অর্জুন-মালাইকার ছবি ছড়িয়ে পড়েছে। অর্জুন পরেছিলেন কালো টি-শার্ট ও জিন্স। আর মালাইকা পরেছিলেন লালরঙা ট্র্যাকস্যুট। চোখে ছিল কালো চশমা।

মুম্বাই বিমানবন্দরে প্রবেশকালে মালাইকা-অর্জুন। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ছড়িয়ে পড়ার পর ভক্তদের বিস্ময়, কোথায় চলেছেন তাঁরা? কারো কারো মত, ২৬ জুন অর্জুনের জন্মদিন। আর বিশেষ দিনটি একসঙ্গে উদযাপনের জন্যই তাঁরা দূরে কোথাও পাড়ি জমাচ্ছেন।
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। এরই মধ্যে সাবেক এ যুগল নতুন জীবন শুরু করেছেন। আরবাজ খান খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানিকে আর মালাইকাও অর্জুন কাপুরের সঙ্গে বি-টাউনে এঁকেছেন লালগালিচা। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা ও আরবাজ। তাঁদের সংসারে রয়েছে ১৬ বছরের ছেলে আরহান।
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এর পরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়। তবে সেই গুঞ্জন সত্য হয়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button