আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গভীর রাতে ক্যাফেতে আড্ডা, বাড়ছে বিবাহবিচ্ছেদ!

পরিবারকে সময় না দিয়ে গভীর রাত পর্যন্ত ক্যাফেতে আড্ডা দেওয়ায় বাড়ছে বিবাহবিচ্ছেদ। এই আশঙ্কায় মিসরের আল ইসমাইলিয়া শহরে মধ্যরাতের মধ্যে ক্যাফে বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার এ খবর প্রকাশ হয় দেশটির সংবাদমাধ্যমগুলোতে।
সপ্তাহের শুরু দিকে প্রদেশের গভর্নর মে. জে. হামদি ওসমান এই নির্দেশ দেন। তিনি জানান, গ্রীষ্মকালে ক্যাফে ও সাইবার গেমের দোকানগুলো রাত একটার মধ্যে বন্ধ করতে হবে। আর শীতকালে খোলা থাকবে মধ্যরাত পর্যন্ত।
সারারাত বিভিন্ন ধরনের দোকানপাট চালু ও গল্পগুজব মিসরের দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে পরিচিত।
পারিবারিক সচেতনতামূলক এক অনুষ্ঠানে গভর্নর জানান, স্বামীরা ঘণ্টার পর ঘণ্টা ক্যাফেতে বসে আড্ডা দেন। এখানে প্রতি মাসে তারা ৬শ’ থেকে ১ হাজার মিসরীয় পাউন্ড খরচ করেন। বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ এটি।
ওসমান আরো জানান, ১৩ লাখ জনসংখ্যার এই প্রদেশে বিবাহবিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেশি।
কোন দোকান এই নির্দেশ অমান্য করলে স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। তবে মিসরের অন্য কোনো শহরে এই নির্দেশ দেওয়া হয়েছে কি-না জানা যায়নি।
২০১৭ সালে দেশটিতে ১ লাখ ৯৮ হাজার বিবাহবিচ্ছেদ হয়। যা আগের বছরের চেয়ে ৩.২ ভাগ বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button