sliderশিরোনামসুস্থ থাকুন

গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৯২১ জন রোগী। এনিয়ে দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।
এর আগে গতকাল মঙ্গলবার ১২১ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ১ দশমিক ১১ শতাংশ। তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button