জাতীয়শিরোনাম

গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার আহ্বান তথ্যমন্ত্রীর

করোনার সম্মুখযোদ্ধা গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্যদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আমার অনুরোধ, কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠান।
হাছান মাহমুদ এ সময় ডিইউজে সদস্যদের হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
তথ্যমন্ত্রী আরও জানান, সব গণমাধ্যমের কর্মীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টেস্টে ‘ফাস্ট ট্র্যাক’ বা অগ্রাধিকার সুবিধার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, বিএসএমএমইউ তা কার্যকর করেছে।
গণমাধ্যমকর্মীদের চিকিৎসায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও কথা বলবেন বলে জানান মন্ত্রী।
এ সময় বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্য উদভ্রান্তের প্রলাপের মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button