sliderরাজনীতিশিরোনাম

গণতন্ত্র হত্যার অপচেষ্টার বিরুদ্ধে এবি পার্টির কঠোর হুঁশিয়ারি

পতাকা ডেস্ক: ফেনী-২ (সদর) আসনে ভোটারদের ওপর হামলা ও ভোটদানে বাধা,এবি পার্টির তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ
ফেনী-২ (সদর) আসনের ফরহাদনগর ইউনিয়নের চরকালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান এবং সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব মোঃ আলতাফ হোসাইন।
নেতৃদ্বয় বলেন, ভোটগ্রহণ চলাকালে একদল সন্ত্রাসী কর্তৃক ভোটারদের ওপর অতর্কিত হামলা এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের ওপর নগ্ন আঘাত। একজন ভোটারের মাথা ফেটে রক্তাক্ত হওয়া এবং তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনা প্রমাণ করে,পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হয়েছে।
তারা আরও বলেন, সকাল থেকেই কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বাধা প্রদান গণতন্ত্রের চরম অবমাননা। এ ধরনের কর্মকাণ্ড কেবল একটি দলের নয়, বরং সমগ্র দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।
এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। একইসাথে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্ভয়ে ভোটদানের পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
নেতৃদ্বয় স্পষ্টভাবে বলেন, কোনো সন্ত্রাস, ভয়ভীতি বা হামলার মাধ্যমে জনগণের ভোটাধিকার দমন করা যাবে না। জনগণই সকল ক্ষমতার উৎস,তাদের ভোটাধিকার রক্ষায় প্রয়োজন হলে এবি পার্টি রাজপথে নামতে বাধ্য হবে।
গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি তারা দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button