sliderরাজনীতিশিরোনাম

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি

পতাকা ডেস্ক: বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমূখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনকালে গণতন্ত্র মঞ্চের মিছিলে বিনা উস্কানিতে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। পুলিশী হামলায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ায় এবি পার্টি দূঃখ ও ক্ষোভ প্রকাশ করে। এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু আজ এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, যখন জনগণের বন্ধু ঘোষণা দিয়ে পুলিশ সপ্তাহ পালন করছে সেই সময়ে মানুষের সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে পুলিশ নিজেদেরকে আবারও প্রমাণ করেছে তারা মূলত: স্বৈরাচারের লাঠিয়াল ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণের শত্রু। এবি পার্টি নেতৃবৃন্দ অবিলম্বে গণতান্ত্রিক অধিকার হরণকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button