slider

গচিহাটায় মেজর অব:আখতারুজ্জামানের মত বিনিময়

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে শুক্রবার ২৪ নভেম্বর বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর আয়োজনে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সব ধরনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভার প্রধান অতিথি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন বলেন, বিএনপি ২৮ অক্টোবর তাদের আন্দোলন কর্মসূচিতে হেরে গেছে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় যেতে হলে জ্বালাও পুড়াও এর রাজনীতি বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। তাই জ্বালাও পুড়াও বাদ দিয়ে নির্বাচনে অংশ নিন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উল্লেখযোগ্য যে তিনি বিএনপি থেকে নির্বাচন করে এই আসনেই জয়লাভ করেছিলেন ।
মতবিনিময় সভা শেষে মেজর আখতারুজ্জামান রঞ্জনের সমর্থনে গচিহাটা এলাকার সর্বশ্রেণীর জনগণ এক মিছিল বের করেন, যার নেতৃত্ব দেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। মিছিলটির গচিহাটা কলেজ মাঠ থেকে বের হয়ে গচিহাটা বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিল চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এলাকার শত শত জনতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন কে স্বাগতম স্বাগতম স্লোগানে মুখরিত করে তুলে এবং আখতারুজ্জামান রঞ্জন ভাই যেখানে আমরা আছি সেখানে, রঞ্জন ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে। সেই মুহূর্তে এলাকার সর্বসাধারণের মাঝে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button