খ্রিষ্টান সম্প্রদায়ের পবিত্র ইস্টার সানডে আজ

লোঙা খুমি,রুমা (বান্দরবান): খ্রিস্টান ধর্মালম্বী সম্প্রদায়ের পবিত্র ইস্টার সানডে দিন । আজ রবিবার (১৭ এপ্রিল ২০২২) খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসটি নানা আয়োজনে পালন করা হয়েছে দেশের বিদেশের বিভিন্ন চার্জে। ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রামেরও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে খ্রিষ্ট ধর্মের বিশ্বাসীদের দিনটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উদযাপন করা হয়। এদিকে বান্দরবানে রুমা উপজেলায় সংলগ্ন বিভিন্ন পাড়ার ইডেন রোড স্থ গীর্জা, ইডেন পাড়ার, জাইঅন পাড়ার, বেথেল পাড়ার,থানা পাড়ার, মুনলাই বম পাড়ায়, খুমী,বম,ট্রিপুরা,ম্রো, খিয়াং জনগোষ্ঠীর গ্রামের এই দিনটিকে বিশেষ দিন হিসেবে প্রাথর্না, গান বাজনা, খাওয়ার দাওয়া মধ্যে দিয়ে পালন করা হয়ে থাকে।
পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ।
সকাল থেকেই বিভিন্ন গীর্জায় নিজ নিজ জনগোষ্ঠীর ভাষায় পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদযাপন করছেন তার অনুসারীরা।
বিশেষ প্রার্থনায় মানুষ মানুষের মধ্যে সংঘাত, খুন,গুম, প্রতিশোধ, মনমালিন্য , দলাদলি দেশের ও বিশ্বের মঙ্গল কামনা প্রাথর্না করা হয়। তাদের প্রত্যাশা, ক্ষয় হবে মহামারির বিষ।
খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে, দুই হাজার বছর আগের পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি।




