আন্তর্জাতিক সংবাদশিরোনাম
খোলা আকাশের নিচে গৃহহীনদের কোয়ারেন্টাইন

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে থাকতে হবে ঘরে। কিন্তু যাদের ঘর নেই, তারা কি করবে? যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিলাসবহুল শহর লাস ভেগাসে দেখা গেল অভিনব এক চিত্র। একটা পার্কিং লটে সেখানকার দরিদ্র মানুষদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। ‘দূরত্ব’ মেনেই তারা সেখানে আছেন, তবে খোলা আকাশের নিচে।আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়ে সমালোচনার মুখে পড়েছে নেভাদার স্থানীয় সরকার।
ঘটনার শুরু একটি ক্যাথলিক চার্চের তত্ত্বাবধানে পরিচালিত একটি আশ্রয় কেন্দ্র থেকে। শহরের অন্যতম জনপ্রিয় আশ্রয়কেন্দ্র এটি, ঘরহারা বহু মানুষকে আশ্রয় দিয়েছে। এখানকার একজন অধিবাসীর সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ফলে আশ্রয়কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়।
এতে আশ্রয়হীন হয়ে পড়ে প্রায় ৫০০ গৃহহীন মানুষ।
এদিকে, রাজ্যের একমাত্র সরকারি আশ্রয়কেন্দ্রে জায়গা খালি নেই। বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ ক্যাশম্যান সেন্টারের একটি পার্কিং লটে তাদের থাকতে দেয়। কিন্তু পর্যটকশূন্য লাস ভেগাসে এই মুহূর্তে কয়েক হাজার হোটেল খালি পড়ে আছে। এসব হোটেলে কেন তাদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে না, তা নিয়ে জোর দাবি উঠেছে নেটিজেনদের পক্ষ থেকে।
২৪ হাজার বর্গফুটের ওই পার্কিং লটের কংক্রিট ফ্লোরে দাগ টেনে দিয়ে একেকজনকে থাকার জায়গা দেয়া হয়েছে, যাতে একজনের সাথে আরেকজনের দূরত্ব ছয় ফুটের কম না হয়।
A Mancino-Williams
✔@Manda_like_wine
Nevada, a state in one of the richest countries in the world, has painted social-distancing boxes on a concrete parking lot for the homeless to sleep in.
33.9K people are talking about this





