আন্তর্জাতিক সংবাদ
খেলায় জিতলেই চাকরি!

প্রথাগত লিখিত বা ভাইবা পরীক্ষা নয় বরং চাকরি প্রার্থীরা খেলার টেবিলে বসে নিজেদের বুদ্ধির পরিচয় দিচ্ছেন। আর এভাবেই জাপানের কয়েকটি কোম্পানি বেছে নিচ্ছেন তাদের নতুন কর্মী।
বর্তমানে জাপানজুড়ে চলছে চাকরি খোঁজার মরশুম। ফলে দেশের বৃহৎ ছটি কোম্পানিতে প্রত্যাশিত পদে চাকরি পেতে ৫০ জন গ্র্যাজুয়েট একজন আরেকজনের বিপরীতে মাহজং খেলছে। টাইলস নিয়ে এবং অপ্রয়োজনীয়গুলো ফেলে দিয়ে সেট তৈরির মাধ্যমে এই খেলা খেলতে হয়। খেলোয়াড়দের নৈপুণ্য, কৌশল ও কিছুটা ভাগ্যের উপর খেলায় জয়-পরাজয় নির্ভর করে।
খেলোয়াড়দের একজন জানাচ্ছেন, ‘মাহজং খুবই বুদ্ধি দিয়ে খেলতে হয়। যারা এই খেলায় ভালো করবে তারা পণ্যের মার্কেটিং কাজে দক্ষ হবে।’
তার মতে, এটি একটি নতুন পন্থা এবং আকর্ষণীয়। আগামী দিনে পুথিগত বিদ্যা দিয়ে নয়, এভাবেই বোঝা যাবে যে একজন মানুষ কতটা বুদ্ধি ধরে।




