slider

খেলাধুলার মাধ্যমে রোগমুক্ত ও মাদক মুক্ত সমাজ গড়া যায়- মেজর (অবঃ) মোহাম্মদ আলী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার সবচেয়ে সাদা মনের মানুষ ইউপি চেয়ারম্যান মরহুম আবুল হাসেম সরকার স্মরণে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। গতকাল বিকেলে পেন্নাই দিঘির পাড় মাঠে আয়োজিত খেলায় পেন্নাই ইয়াং রাইডার্স বনাম স্বল্প পেন্নাই দিঘির পাড় স্টার্স মুখোমুখি হয়। এতে রাইডার্স ৩ উইকেটে জয়লাভ করে চ্যম্পিয়ন হয়। মরহুম আবুল হাসেম সরকারের একমাত্র পুত্র উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সরকার বাবুর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগারের সভাপতিত্বে খেলায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন তথা বাসরার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও মৎস্য উদ্যোক্তা হাজ্বী আলী আহম্মেদ মিয়াজি ও গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি মোঃ শফিউল বাশার সুমন সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দকে ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দিত করা হয়। খেলায় ভাষ্যকার হিসেবে দর্শক মাতিয়ে রাখেন মোঃ কবির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button