অর্থনৈতিক সংবাদদূর্ঘটনা

খুলনায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত

খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা গেছেন এবং আহত হয়েছে আরো নয়জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত তিনজনের মধ্যে রাজু ও কামাল নামে দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরদার মোশারফ হোসেন তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ নয় শ্রমিকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদেদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুলনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার দিকে তেলের ডিপোতে আগুন লাগে।আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দগ্ধ নয়জনকে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপারেটিং নজেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয় এবং এর পর অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button